সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ব্যক্তিগতভাবে ৫ হাজার মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছেন।
শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে নিজের বাড়ি হাওর বাংলায় তিনি এই ত্রাণ বিতরণ করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংসদের একান্ত সচিব বাবুল আখতার ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।