দোয়ারায় রাজাকারের নাম মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তির প্রতিবাদ

প্রকাশিত October 29, 2020
দোয়ারায় রাজাকারের নাম মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তির প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রাজাকারের নাম মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং এই নাম বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, একাত্তরের চিহ্নিত রাজারকার আলাউদ্দিনকে মুক্তিযোদ্ধা গেজেটে তালিকাভুক্ত করা হয়েছে, যা মুক্তিযোদ্ধাদের জন্যে চরম অপমানজনক। অচিরেই তার নাম তালিকা থেকে বাদ দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা নূরুল মোমেন ও দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সফর আলী।