দেশকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে হবে : সিলেটে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত June 1, 2024
দেশকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে হবে : সিলেটে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে দুগ্ধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেছেন, খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ দিয়ে অনুপ্রাণিত করে দেশকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে শনিবার, ১ জুন (১৮ জ্যৈষ্ঠ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আঞ্জুমান আরা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।