নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ গত দেড় বছরে নিজের দায়িত্বাধীন এলাকা সিলেট বিভাগের ৪ জেলা ও ুকুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৪২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ প্রচুর গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর র্যাব দেশব্যাপী অপরাধ দমনের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধরনের অস্ত্র, বোমা ও ককটেলসহ সকল ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।
এই অভিযানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি পর্যন্ত র্যাব-৯, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ৪২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৩৪টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।