দুর্গাপূজায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশ

প্রকাশিত October 15, 2023
দুর্গাপূজায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৫ অক্টোবর সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
সকাল ১০টায় পুলিশ সুপারের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদ্বীপ দাসের সঞ্চালনায় জেলা পুলিশ লাইনসে শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো সেলিম, আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অফিসার-ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এতে সেপ্টেম্বর ২০২৩ মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সেপ্টেম্বর মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় ও মামলার তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্য হতে ১১ জন পুলিশ অফিসার-ফোর্সকে পুলিশ সদর দপ্তর নির্ধারিত বিভিন্ন স্তরের মানদণ্ডের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে পুলিশ সুপার নির্দেশ দেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি