দিরাই প্রেসক্লাবে মতবিনিময় করলেন জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত October 12, 2026
দিরাই প্রেসক্লাবে মতবিনিময় করলেন জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমদ মতবিনিময় করেছেন।
সোমবার (১২ অক্টোবর/২৭ আশ্বিন) দুপুরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
রুবেল আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার মতবিনিময় হয়।
এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান বলে জানান।