সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সাড়ে ছয় বর্গ কিলোমিটার পৌর এলাকা ইতোমধ্যে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে।
এবারের নির্বাচনে মেয়র পদে ৮ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ রায়। তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র মোশারফ মিয়াও প্রার্থী হয়েছেন। বিএনপির প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম ধাপে ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভা নির্বাচন। মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫২ ও নারী ভোটার ১০ হাজার ৮২৭। ১২টি কেন্দ্রের ৬২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো এমদাদুল হক নিরপেক্ষ নির্বাচন উপহারের বিষয়ে শতভাগ আশা রাখছেন।