দিনাজপুরে পুলিশসহ করোনায় নতুন আক্রান্ত ৩৬ জন : সুস্থ হয়েছেন ২০ জন

প্রকাশিত July 21, 2020
দিনাজপুরে পুলিশসহ করোনায় নতুন আক্রান্ত ৩৬ জন : সুস্থ হয়েছেন ২০ জন

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে এক পুলিশসহ নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত হলেন ১২৭৪ জন। তবে আর কেউ মারা যাননি।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে মঙ্গলবার ১২৭টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে করোনায় ৩৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে দিনাজপুর পুলিশ লাইন্সের পুলিশ সদস্য ইস্কান্দার আলীও রয়েছেন।
এছাড়াও সদর উপজেলায় ২০ জন, বিরল উপজেলায় ৫ জন, পার্বতীপুর উপজেলায় ৪ জন, ফুলবাড়ী উপজেলায় ২ জন, চিরিরবন্দর উপজেলায় ২ জন, খানসামা উপজেলায় ২ জন ও বিরামপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২৩ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ২২ জন মারা গেছেন।
করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭৬৬ জন সুস্থ হয়েছেন।