তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে দুই চিকিৎসক ও এক নার্সসহ নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২৩৮ জন। সোমবার কারো মৃত্যু হয়নি। তবে ১৯ জন সুস্থ হয়েছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা মো আবুল কাসেম এবং হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ডা রতন কুমার ঘোষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুমিতা রানী ঘোষও রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ৪ জন, পার্বতীপুর উপজেলায় ২ জন, বিরামপুর উপজেলায় ৫ জন ও হাকিমপুর উপজেলায় ৪ জন।