দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : নতুন আক্রান্ত ৫৯ জন

প্রকাশিত August 14, 2020
দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : নতুন আক্রান্ত ৫৯ জন

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় ৪৪ জন মারা গেলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
জেলায় বৃহস্পতিবার আরও ৫৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এনিয়ে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ২৩৪৯ এ পৌঁছলো।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে করোনায় আক্রান্ত সাজ্জাদ হোসেন (৪৭) মারা যান। তার বাড়ি সদর উপজেলার রুদ্রপুর এলাকায়।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯টির ফলাফল করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ৪৩ জন, বিরল উপজেলায় ৫ জন, কাহারোল উপজেলায় ৩ জন, খানসামা উপজেলায় ৩ জন, পার্বতীপুর উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ২ জন ও ঘোড়াঘাট উপজেলায় ১ জন।
দিনাজপুরে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৩২ জন।