দিনাজপুরে একদিনে করোনা মুক্ত হলেন ৭৪ জন : জনমনে স্বস্তি

প্রকাশিত August 3, 2020
দিনাজপুরে একদিনে করোনা মুক্ত হলেন ৭৪ জন : জনমনে স্বস্তি

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে একদিনেই ৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। করোনাকালীন এটাই একদিনে সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এতে জনমনে বেশ স্বস্তি ফিরে এসেছে।
অপরদিকে একই দিনে জেলায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত হলেন ১ হাজার ৭৪৪ জন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবারের ৭৪ জনসহ এপর্যন্ত জেলায় সর্বমোট ১ হাজার ১৭৪ জন করোনা রোগী ছাড়পত্র পেলেন।
তিনি জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ১৮ জন। অন্যজন ফুলবাড়ী উপজেলার।
এদিকে শনিবার পার্বতীপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুরে করোনায় ৩৭ জন প্রাণ হারালেন।