সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৭ জুলাইর কর্মীসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দলের উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো নবী হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো রেজাউল করিম শামীম ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি করুণা সিন্ধু তালুকদার।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামী লীগে প্রতিহিংসা নেই। প্রতিযোগিতা থাকলেও দলের স্বার্থে-দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।