দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

প্রকাশিত July 26, 2020
দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।
শনিবার সকালে এর উদ্বোধন করেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মঈনুল আহসানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য ডা সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা আবুল কালাম আজাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মো ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।