দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন সাংসদ হাবিব

প্রকাশিত April 28, 2022
দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন সাংসদ হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের মুখে আহার দিচ্ছেন। তাই এখন কেউ অনাহারে থাকেনা। বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষ যাতে সুখে থাকে-শান্তিতে থাকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার, মোল্লারগাঁও, তেতলী, লালাবাজার, সিলাম, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর, কুচাই ও বরইকান্দি ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দরিদ্রদের মধ্যে চাল বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুছরাত লায়লা নীরা, ভূমি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বাঁধন কান্তি সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জায়েদ আলী, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোমিন হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক খলিল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিদ রানা, কালাম হোসেন, আব্দুস সত্তার, আতিক মাস্টার, কামালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো একরামুল হক, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খান, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান, প্যানেল চেয়ারম্যান লিটন আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েছ আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম, মহানগর তাঁতী লীগ নেতা ফরহাদ হোসেন, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, যুগ্মআহবায়ক খালেদ আহমদ, ইকবাল আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, ফুয়াদ আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি