’দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি’ আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি দক্ষিণ সুরমায় কালো পতাকা মিছিল করেছে।
পুলিশের ব্যাপক বাধার কারণে দক্ষিণ সুরমার মার্কাজ পয়েন্ট থেকে ক্বিনব্রিজের দক্ষিণ মুখ পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও পরে টেকনিক্যাল রোড থেকে মিছিল বের করা হয়।
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার, ৩০ জানুয়ারি (১৬ মাঘ) দুপুর ২টায় মারকাজ পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করার কর্মসূচি দিয়েছিল সিলেট জেলা বিএনপি; কিন্তু মিছিল শুরু হওয়ার ঘণ্টাখানেক পূর্ব থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য কর্মসূচি এলাকা ও আশেপাশে অবস্থান নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তারা ব্যাপকভাবে বাঁধা দেয়। তাই তাৎক্ষণিকভাবে কর্মসূচির স্থান পরিবর্তন করে টেকনিক্যাল রোড এলাকা নির্ধারণ করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন বাকস্বাধীনতা টুকুও কেড়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সরকার আমাদের সাংবিধানিক অধিকার টুকুও কেড়ে নিচ্ছে। এখন বেঁচে থাকলে হলে রুখে দাঁড়ানোর বিকল্প নেই। দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সামনের দিকে ধাক্কা ছাড়া আর কোন উপায়। জনগণের এই ধাক্কা সামনে টিকে থাকার শক্তি কোন স্বৈরাচারের নেই।’
কালো পতাকা মিছিলে অংশ নেন সিলেট জেলা বিএনপি যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ, আব্দুল লতিফ খান, সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহযুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সহকৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, নূরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, আব্দুল জলিল, রায়হানুল হক, এমদাদ হোসন, জয়নাল আবেদীন, হাসান হাফিজুর রহমান টিপু, রাসেল আহমদ, নূরুল আমিন, আশিকুর রহমান রানা, আশিক মিয়া, লুতফুর রহমান, আহমদ আলী, রাজু আহমদ, ফয়সাল আহমদ ও রাসেল আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।