নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার, ২৯ জুন পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উদযাপনে সারা দেশ প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ঈদুল আযহায় জামাতে নামাজ আদায় ছাড়াও মুসলমানদের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হলো সামর্থ অনুযায়ী পশু কুরবানি দেওয়া। তাই কয়েকদিন আগে থেকেই দেশজুড়ে বসে কুরবানির পশুর হাট। ঈদের দিন সকাল পর্যন্ত এসব হাটে বেচাকেনা চলে।
পশু কুরবানির মধ্য দিয়ে মনের পশু কুরবানি দিয়ে ঈদুল আযহার মাহাত্ম্য অন্তরে ধারণ করতে হয়।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগায় অনুষ্ঠিত হবে।
এছাড়া হজরত শাহজালাল (র) দরগায়ও সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।