তীব্র খরতাপের মধ্যে গণসংযোগ || ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস আনোয়ারুজ্জামানের

প্রকাশিত June 5, 2023
তীব্র খরতাপের মধ্যে গণসংযোগ || ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সিলেট সিটি করপোরেশন-সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ারও নিশ্চয়তা দিয়েছেন।
সোমবার, ৫ জুন সকালে সিলেট মহানগরীর জিন্দাবাজারে বিভিন্ন বিপণি বিতানে গণসংযোগকালে ব্যবসায়ীদেরকে আনোয়ারুজ্জামান চৌধুরী এই আশ্বাস দেন।
তিনি জালালাবাদ মার্কেটসহ আশেপাশের কয়েকটি বিপণি বিতানে গণসংযোগ করেন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ নিশ্চিত করেছে। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তিনিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বিজিত চৌধুরী, জেলা সহসভাপতি সুজাত আলী রফিক, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আব্দুল মতিন, মহানগর সদস্য তাহমিন আহমদ, মহানগর যুবলীগের লীগের সভাপতি আলম খান মুক্তি, ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল রাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি