তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত May 23, 2021
তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি, নবনির্মিত এ বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন।
এর আগে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এছাড়া দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দীনেশ তালুকদারের ছেলে দীপক তালুকদার এই শিক্ষা প্রতিষ্ঠানে ৩ তলা ভবন নির্মাণ করে দেওয়ায় হাওরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।