বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে পুলিশ জেহাদি বইসহ গ্রেফতার করেছে।
সোমবার, ৩১ জুলাই বিকেলে উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীতে একটি নৌকা থেকে তাদেরকে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে বেশ কিছু জেহাদি বইও উদ্ধার করা হয়। তারা রাষ্ট্র ও সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এস আই রাশেদুল কবির বাদি হয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানো ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা ধর্মীয় জেহাদের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপকর্মে লিপ্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে।