ঢাকায় মৈত্রী সপ্তাহ উদযাপিত : মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

প্রকাশিত December 5, 2021
ঢাকায় মৈত্রী সপ্তাহ উদযাপিত : মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

মৈত্রী দিবসের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ভারত সরকার ও বাংলাদেশ সরকার উভয়েই বাংলাদেশের স্বাধীনতার প্রতি বীর মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদানকে স্মরণ করে।
এই বছরও, মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মৈত্রী সপ্তাহ উদযাপিত হয়েছে।
মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে, ১৯৭১ সালে মুক্তির পথ ও বিজয়ের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুালোর স্মরণে আইজিসিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমূল্য অভিজ্ঞতা বিনিময় এবং বিজয় দিবসে শেষ হওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি