ডেঙ্গু রোগীরা যখন ঔষধ পাচ্ছেনা প্রধানমন্ত্রী তখন অন্য দেশের রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুলেন : দুদু

প্রকাশিত September 14, 2023
ডেঙ্গু রোগীরা যখন ঔষধ পাচ্ছেনা প্রধানমন্ত্রী তখন অন্য দেশের রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুলেন : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা অবৈধ, জালিম ও খুনি। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছেনা, ঔষধ পাচ্ছেনা তখন প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুলেন। দেশবাসী এমন কর্মকাণ্ডে সংক্ষুব্ধ। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে দেশবাসী আন্দোলন করছে। আন্দোলনের কিছুই তো এখনও দেখেননি। সামনে দেখবেন আন্দোলন কাকে বলে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে। পদত্যাগ না করলে জনগণ পদত্যাগ করতে বাধ্য করবে।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‌’অবৈধ’ সরকারের আজ্ঞাবহ আদালতের দেওয়া ‘ষড়যন্ত্রের রায়ে’ সাজা থেকে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরতে দিতে হবে। যখনই নির্বাচন হোক না কেন শেষ হাসিনার অধীনে হবেনা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, ঢাকায় মানুষ যখন ডেঙ্গুতে মারা যাচ্ছে তখন দুই সিটির মেয়র প্রমোদ ভ্রমণে ব্যস্ত। এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলছে। জনগণের বিজয় সুনিশ্চিত।
এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, রেজাউল হাসান কয়েস লোদী, গোলাম রব্বানী, সৈয়দ মিসবাহ উদ্দিদ, জিয়াউল হক জিয়া, সুদীপ রন্জন সেন বাপ্পু, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মো আমির হোসেন, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমেদ মাসুক, নেওয়াজ বখত তারেক, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি