ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কাল সিলেট জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত August 12, 2023
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কাল সিলেট জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আগামীকাল রবিবার, ১৩ আগস্ট সকাল ৯টায় থেকে ১০টা পর্যন্ত সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিংমল ও বাসা-বাড়িতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার করা হবে।
সিলেট জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।