ডিআইজ পরিদর্শন করলেন গোলাপগঞ্জ এম সি একাডেমি মাঠের কুরবানির পশুর হাট

প্রকাশিত June 27, 2023
ডিআইজ পরিদর্শন করলেন গোলাপগঞ্জ এম সি একাডেমি মাঠের কুরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম গোলাপগঞ্জ উপজেলা সদরে এম সি একাডেমি মাঠের কুরবানির পশুর হাট পরিদর্শন করেছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট রেঞ্জের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, কুরবানির পশুর হাট, পশু পরিবহন, ঘরমুখী মানুষের নিরাপদে গমনাগমন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার , ২৭ জুন বিকেলে তিনি এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব, গোলাপগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামন পিপিএম (সেবা), গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির এলিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।
রেঞ্জ ডিআইজি গোলাপগঞ্জ উপজেলার সর্বসাধারণের প্রতি ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহবান জানান।
তিনি ঈদুল আযহার ছুটিকালীন নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। সূত্র তথ্য বিবরণী