সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল সেট উদ্ধার, একটি গাড়ি জব্দ ও একজন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেকপোস্ট স্থাপন করে। সেখানে একটি সাদা প্রাইভেট কারকে সন্দেহ হলে থামাতে নির্দেশ দেওয়া হয়; কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত সিলেট অভিমুখে ছুটতে থাকে। তবে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে কাটাগাঙ এলাকায় আটকাতে সক্ষম হয়।
পরে পুলিশ আটককৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৭টি ভারতীয় মোবাইল সেট উদ্ধার করে। আটক করে কার চালক গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলীকে। গাড়িটিও আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার চালক ইউসুফ আলী এই চোরাচালানের বিষয়টি স্বীকার করেছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। তথ্য বিবরণী