জৈন্তাপুরে ডিআই পিকআপ ভ্যানের ধাক্কায় ৩ যুবক নিহত || আহত ২ জন

প্রকাশিত March 6, 2024
জৈন্তাপুরে ডিআই পিকআপ ভ্যানের ধাক্কায় ৩ যুবক নিহত || আহত ২ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুরে ডিআই পিকআপ ভ্যানের ধাক্কায় তিন জন নিহত ও দুইজন আহত হয়েছে।
৫ মার্চ রাত পৌণে ১০টার দিকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাফলংমুখি দ্রুতগতির ডিআই পিকআপ ভ্যানটি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে দাঁড়ানো ৫ যুবককে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাত ২টার দিকে। আহত দুজনের মধ্যে একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
নিহতরা হলো জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯) এবং মোকামবাড়ি গ্রামের মো আলাউদ্দিনের ছেলে শিহাব আহমদ (২২) ও আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমদ (১৯)।
এ দুর্ঘটনার প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।