নিজস্ব প্রতিবেদক : চ্যানেল আইর সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী জুয়ারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
হামলায় তার স্ত্রী সাংবাদিক সুবর্ণা হামিদও আহত হন। পুলিশ হামলাকারীদের মধ্যে কামাল ও টিংকু নামের ২ জনকে গ্রেফতার করেছে।
রবিবার দুপুর ২টার দিকে মহানগরীর গোয়াইপাড়ায় সাদিকুর রহমান সাকীর বাসায় এ হামলা চালানো হয়।
সাদিকুর রহমান সাকীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।
নেতৃবৃন্দ ঘটনাস্থলও পরিদর্শন করেন।