জায়গা বরাদ্দ নিয়ে আরিফুল হক চৌধুরীর আচরণ ছিল প্রতারণামূলক : সিলেট জেলা প্রেসক্লাব

প্রকাশিত December 24, 2023
জায়গা বরাদ্দ নিয়ে আরিফুল হক চৌধুরীর আচরণ ছিল প্রতারণামূলক : সিলেট জেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সর্ববহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে সংগঠনের কার্যালয়ের জন্যে জায়গা বরাদ্দের ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের সদ্য প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী প্রতারণামূলক আচরণ করেছেন।
শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত বিশেষ সভায় বক্তারা এই মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল জানান, সিলেট সিটি কর্পোরেশনের তখনকার ৩৬ জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত সুপারিশের পরিপ্রেক্ষিতে সিসিকের মাসিক সভায় সিলেট জেলা প্রেসক্লাবকে জায়গা বরাদ্দের সর্বসম্মত সিদ্ধান্ত হলেও বারবারই টালবাহানা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেন। মহানগরীর চালিবন্দর এলাকায় ইব্রাহিম স্মৃতি সংসদ কার্যালয়ের পাশে জায়গা বরাদ্দ দিয়ে চুক্তি করে বরাদ্দের বিপরীতে ভাড়াও গ্রহণ করেন; কিন্তু পরবর্তী সময়ে জায়গা বরাদ্দ দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর লালদিঘি হকার্স মার্কেটের পাশে জায়গা বরাদ্দ দিয়েও নানান অজুহাত দেখিয়ে ব্যবহারের অনুমতি দেননি। সর্বশেষ দায়িত্ব হস্তান্তরের আগে জেলা প্রেসক্লাবকে জায়গা বরাদ্দ দিতে গত ২৬ অক্টোবর পর্যন্ত সময় নেন। অথচ এ ব্যাপারে কোন কিছু না জানিয়েই দায়িত্ব হস্তান্তর করেন।
সাধারণ সম্পাদক উল্লেখ করেন, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট জেলা প্রেসক্লাবকে জায়গা বরাদ্দ দিতে আরিফুল চৌধুরীকে লিখিতভাবে অনুরোধ (ডিও) করেছিলেন; কিন্তু সদ্য বিদায়ী সিসিক মেয়র তা রক্ষা করেননি।
একইভাবে তিনি সিসিকের ৩৬ জন সম্মানিত কাউন্সিলারের সুপারিশকেও অবজ্ঞা করার মতো ধৃষ্টতা দেখান।
সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা আরিফুল হক চৌধুরীর এমন প্রতারণামূলক কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, আরিফুল হক চৌধুরী মিথ্যা আশ্বাস দিয়ে কেবল কালক্ষেপণ করেছেন। না হলে সংগঠনের সদস্যরা এতদিনে নিজেদের উদ্যোগেই সিলেট জেলা প্রেসক্লাবের কার্যালয়ের ব্যবস্থা করতে পারতেন।
সভায় উপস্থিত সকল সদস্যই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, বর্তমান সহসভাপতি মনিরুজ্জামান মনির, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, জ্যেষ্ঠ সাংবাদিক সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সদস্য মো ইমরান আহমদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মো ইউসুফ আলী, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দীন আহমদ, মো লুৎফুর রহমান ও এ এইচ আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো এনামুল কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার সম্পদক মো আবু বকর, নির্বাহী সদস্য মো শাহীন আহমদ, রনজিৎ কুমার সিংহ ও আনোয়ার হোসেন এবং সংগঠনের সদস্য মোহাম্মদ মহসীন, মানব চ্যাটার্জি, মীর্জা সুহেল আহমদ, সৈয়দ রাসেল, শফিকুর রহমান চৌধুরী, এম এ মালেক, অমলকৃষ্ণ দেব, সুব্রত দাস, রায়হান উদ্দিন, তুহিনুল হক তুহিন, মো ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, এম আর টুনু তালুকদার, নেহার রঞ্জন পুরকায়স্থ, শেখ ইয়াহ্ইয়া মারুফ, পিংকু ধর, দিব্য জ্যোতি সী, মো মনিরুজ্জামান রনি, মো ছয়ফুল আলম অপু, শাহজাহান সেলিম বুলবুল, সালমান ফরিদ, মো দ্বোহা চৌধুরী, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, অমিতা সিনহা, মো রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, নবীন সোহেল, রাজীব রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, সাকিব আল মামুন, মো মেহেদী হাসান মিজু, মো শাহীন, এ এস রায়হান, আজহার উদ্দিন শিমুল, এস এম মিজানুর রহমান ও নাজাত আহমদ পুরকায়স্থ।