সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মার্যাদায় প্রিয় স্বদেশের কোলে সমাহিত করা হয়েছে। এসময় হাজারো মানুষ চোখের জলে, শ্রদ্ধা ও ভালবাসার মানুষটিকে শেষ বিদায় জানান।
এর আগে সোমবার বিকেল ৪টায় উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কুকড়া পড়শি মাঠে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া পুলিশের একটি চৌকস দল দেশমাতৃকার এ সূর্যসন্তানকে রাষ্ট্রীয় সম্মান জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ।
ইউসুফ আল আজাদ রবিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।