জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত May 16, 2018
জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জাফলং এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ প্রায় পাঁচশ শিক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার সকালে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাফলং ভ্যলি বোর্ডিং স্কুলের চেয়ারম্যান সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার।
তিনি বলেন, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা বিশ্বের যে কোন জায়গায় যে কোন কাজে নেতৃত্ব দিতে পারে।
অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের অন্যতম পরিচালক ও স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের সভাপতি ড কবির চৌধুরী। স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরীর পরিচালনায় ৪ ঘণ্টাব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ, পরিচালক লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম শাহী ইদগা ক্যাম্পাসের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী, মেজরটিলা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজমুল বারি ও ফিলিপাইনে নিযুক্ত সাবেক রাষ্টদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজ।
পরে স্কলার্স হোমের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।