নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মহানগরীর জল্লারপারের ‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার এক সঙ্গে সিসিকের এই উন্নয়ন কাজ পরিদর্শনেকালে তারা ‘জল্লা’র সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
জলাশয় সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৫ একর আয়তনের এই ‘জল্লা’য় ২২ জুন থেকে পরিচ্ছন্নতা ও খনন কাজ শুরু হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পরচ্ছিনতা ও খনন কাজ শেষে জল্লার চারদিকে ওয়াকওয়ে ও বসার স্থান নির্মাণ করা হবে।
তিনি আরো জানান, ‘জল্লা’র বেশ কিছু ভূমি বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই এই অবৈধদখল উচ্ছেদ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।