নিজস্ব প্রতিবেদক : শ্রীকৃষ্ণের ৫২৪৬তম আবির্ভাব তিথি জন্মষ্টমী উপলক্ষে সিলেটে পূজা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মহানগরীর বলরাম জিউড় আখড়ায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজার আয়োজন করা হয়।
এছাড়াও বিভিন্ন মন্দিরে সীমিত পরিসরে অভিষেক, পূজা, ভোগ এবং আরতির আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছর বর্ণাঢ্য নগর শোভাযাত্রার আয়োজন সিলেটের একটি ঐহিত্য হয়ে উঠলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা করা যায়নি।