জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে : সুনামগঞ্জে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত May 18, 2024
জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে : সুনামগঞ্জে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারাদেশে জঙ্গী তৎপরতা ও সন্ত্রাস দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। পুলিশের কঠোর পরিশ্রমে দেশে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।
আইজিপি আরও বলেছেন, আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক ও ইকুয়েপমেন্ট দিয়েছেন এবং দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে পুলিশবাহিনীকে একটি শক্তিশালীবাহিনী হিসেবে গড়ে তুলেছেন।
শুক্রবার, ১৭ মে দুপুরে সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ।