রুম্মান আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল বৃহস্পতিবার শেষ হয়েছে।
শেষদিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেনে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী লিটন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ ও বিএনপি নেতা আব্দুল মতিন লাকি।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী, রিনা খান ও সেলিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, তফসিল অনুযায়ী প্রার্থীতা বাছাই ১০ অক্টোবর ও মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ অক্টোবর। আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলায় প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।