জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে গুণী প্রধান শিক্ষক এইচ এম আজমল

প্রকাশিত September 24, 2026
জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে গুণী প্রধান শিক্ষক এইচ এম আজমল

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার গুণী শিক্ষক নির্বাচনে মাধ্যমিক পর্যায়ে কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল ‘গুণী প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।
এইচ এম আজমল কলকলিয়া ইউনিয়ন শিক্ষক কল্যাণ সমিতি, জগন্নাথপুরের সভাপতি। তিনি কাদিপুর মোল্লাবাড়ির সন্তান। তার পিতা ক্বারি ইউসুফ আলী এবং বড়ভাই মকবুল হোসেনও শিক্ষকতার পেশায় ছিলেন।