জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন আয়োজিত ১৫ তম ফুটবল লীগে ইকড়ছই ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় এস ডি এ ফুটবল একাডেমি শাহাড়পাড়াকে ১-০ গোলে হারিয়ে ইকড়ছই ফুটবল একাডেমি
শিরোপা জিতে নেয়।
পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুর বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি আবদাল মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী, সাবেক ফুটবলার মোব্বাশির আলী, ফিরুজ আলী, আব্দুল হাসিম, তকদ্দুছ মিয়া, আবরোছ আলী, পৌর কাউন্সিলর আবাব মিয়া ও সুহেল আমিন।