জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৫০টি ঘরের মধ্যে ১৬টির নির্মাণকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে গৃহ নির্মাণকাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম।
ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে জগন্নাথপুরে দুই দফায় আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ৫০টি ঘরের। চাহিদা অনুযায়ী আরও ৫০টি ঘরের তালিকা পাঠানো হয়েছে।