জকিগঞ্জে সরকারি বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

প্রকাশিত July 24, 2025
জকিগঞ্জে সরকারি বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই/৯ শ্রাবণ) উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই মানববন্ধন করা হয়।
সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার শাহগলী পয়েন্টে শাহগলী আদর্শ শিশু নিকেতন ও দি চাইল্ড কেয়ার স্কুল, আটগ্রাম পয়েন্টে আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি, কালিগঞ্জ বাজারে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবিয়া ক্যাডেট স্কুল ও ইছামতি স্কলার্স একাডেমি, কসকনকপুরে উদয়ন স্কুল, ইউনিয়ন অফিস বাজারে শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুল ও আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমি, উত্তরকূলে মুশাহিদিয়া আইডিয়াল কেজি স্কুল, হাসিতলায় হাসিতলা কেজি স্কুল, কামালগঞ্জে মর্নিং স্টার কামালগঞ্জ ও আব্দুল আজিজ একাডেমি, গঙ্গাজল বাজারে ট্যালেন্টসহোম স্কুল, বাবুর বাজারে কুসুমকলি কিন্ডারগার্টেন, মেরিটহোম স্কুল ও গোল্ডেন একাডেমি, ইদগা বাজারে রাইজিং সান স্কুল, মাসুম বাজারে বিরশ্রী ইসলামিক কেজি, রতনগঞ্জ বাজারে চাইল্ডহোম স্কুল, হাড়িকান্দিতে দারুল আজহার একাডেমি ও ভরণ মুমিনপুরে কর্ডোভা মডেল একাডেমির উদ্যোগে মানববন্ধন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। পৌর এলাকার আল ইহসান একাডেমি, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল, জকিগঞ্জ কিন্ডারগার্টেন, ক্যাডেটহোম স্কুল ও সাবআ সানাবিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ এতে অংশ নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।
সংগঠনের সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মামুনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ক্যাডেটহোম স্কুলের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন, জকিগঞ্জ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শফিকুর রহমান, আল ইহসান স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ আল আযাদ, সাবআ সানাবিল স্কুলের পরিচালক রাজু আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ ও দারুল আজহারের পরিচালক আব্দুল হামিদ।
বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখ পূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।