জকিগঞ্জে বিয়ের গাড়ির সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত এক শিশু মারা গেছে

প্রকাশিত June 19, 2025
জকিগঞ্জে বিয়ের গাড়ির সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত এক শিশু মারা গেছে

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বুধবার (১৮ জুন) বিকেলে বর-কনেকে বহনকারী বিয়ের গাড়ির সঙ্গে বিদ্যুতচালিত অটোরিকশা টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত শিশু আব্দুল্লাহ আল মুরসালিন মারা গেছে।
সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ জুন/৫ আষাঢ়) ভোরে সে মৃত্যুবরণ করেন। দুপুর আড়াইটায় তার গ্রামের বাড়ি শাহজালালপুর পুরকায়স্থবাড়ির সামনে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে।
উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় সংঘটিত দুর্ঘটনায় টমটম চালক বারঠাকুরী ইউনিয়নের লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শাহাবুদ্দিন সাবু (৪৮) ঘটানাস্থলেই নিহত হন। আহত হন ৮ নারী-পুরুষ-শিশু। সবাইকে চিকিৎসার জন্যে সিলেট নেওয়া হয়।
আব্দুল্লাহ আল মুরসালিন শাহজালালপুর পুরকায়স্থবাড়ির ছাব্বির আহমদের ছেলে।
সে মায়ের কোলে বসে মামার বিয়েতে গিয়েছিলো।