জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ বিআরটিসি বাস কাউন্টারে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার, ২০ অক্টোবর বিকাল ৩টায় জকিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জে বিআরটিসি বাস নিয়ে যেকোন ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
তারা দাবি জানান, বিআরটিসি বাস কাউন্টারে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
জকিগঞ্জের যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের দুর্ব্যবহারের অভিযোগ করে নেতৃবৃন্দ এ ধরনের আচরণ বন্ধ করার আহবান জানান।
সভায় জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালুসহ বাসের সংখ্যা বৃদ্ধির আহবান জানান।
যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আজমল হোসেন, যুগ্মআহবায়ক মাওলানা কাজী মামুনুর রশিদ, বুরহান দ্দিন মুক্তা, জমির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মাওলানা খায়রুল ইসলাম, রেজাউল ইসলাম, আলী আহমদ, মাওলানা জুয়েল আমিন, আমিন আহমদ, আব্দুস ছাত্তার, আলম আহমদ, জুমেল আহমদ, নাসির উদ্দিন, রুহুল আমিন প্রমুখ।