জকিগঞ্জে আওয়ামী লীগ ও আল ইসলাহর ১০৭ জনসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরদ্ধে মামলা

প্রকাশিত September 8, 2024
জকিগঞ্জে আওয়ামী লীগ ও আল ইসলাহর ১০৭ জনসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরদ্ধে মামলা

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ পৌরসভার সদ্য প্রাক্তন মেয়র আওয়মী লীগ নেতা আব্দুল আহাদ সহ উপজেলা আওয়ামী লীগ ও আঞ্জুমানে আল ইসলাহর ১০৭ নেতাকর্মীর নাম উল্লেখ সহ ৪ শতাধিক ব্যক্তির বিরদ্ধে মামলা দায়ের হয়েছে।
উপজেলার বারঠাকুরী গ্রামের আকদ্দছ আলীর ছেলে জাফর আহমদ বাদি হয়ে শনিবার, ৮ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, সদ্য প্রাক্তন উপজেলা ভাইস চেয়ার‌ম্যান আনজুমানে আল ইসলাহ নেতা আব্দুস ছবুর, আওয়ামী লীগ নেতা মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর রায়হান, বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান কমরু, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণি ও আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর।
ঐদিনই ছাত্র-জনতা যুবলীগ নেতা জকিগঞ্জ পৌরসভার কেছরী গ্রামের আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের ওয়াশকুরুনীকে জকিগঞ্জ বাজার হতে আটক করে থানায় সোপর্দ করে। রবিবার তাদের আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার একদফা আন্দোলনে কয়েকজন ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশে মারধর ও বিস্ফোরণ ঘটিয়ে আহত করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
জকিগঞ্জ থানার সি মো আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।