ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত January 4, 2022
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবাষিকীতে সংগঠনের সিলেট জেলা শাখা মহানগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর সুরমা পয়েন্ট, জনতার কামরান চত্বর, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পৌঁছে শেষ হয়।
শোভাযাত্রার আগে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজসহ অন্যান্য নেতা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।-ছবি ইউছুফ আলী