নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৪৭ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়।
এ সময় ২৩ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহার ১টি মোটরসাইকেল সহ মো কাজল মিয়া (২৬, পিতা মৃত ইউনুস মিয়া, ইনাতাবাদ, চুনারুঘাট, হবিগঞ্জ) নামের একজনকে গ্রেফতার করে।
এছাড়া একইদিন রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইরপাড় এলাকায় রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশা সহ মো রবিন মিয়া (২২, পিতা মো লোকমান মিয়া, দক্ষিণ দেওরগাছ, চুনারুঘাট, হবিগঞ্জ) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।