চুনারুঘাটে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৩ জন

প্রকাশিত September 8, 2023
চুনারুঘাটে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৩ জন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজি অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারেরকোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাশেদুল হক জানান, নতুন ব্রিজ-চুনারুঘাট সড়কে বিপরীতমুখী সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
আহত তিনজনের মধ্যে খাদিজা আক্তার নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।