হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক্টর চাপায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড় মোজাম্মেল হক (২২) প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার উবাহাটায় পুরাতন হাইওয়ে থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল হক উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। চুনারুঘাট থানার এসআই ছদরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই ছদরুল আমিন জানান, মোজাম্মেল হক মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথে পুরাতন হাইওয়ে থানার কাছে এলে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।