চাঁদের বক্তব্যই প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী দল || সিলেটে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত May 22, 2023
চাঁদের বক্তব্যই প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী দল || সিলেটে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন, এতে আবারও প্রমাণিত হলো, বিএনপি একটি সন্ত্রাসী দল এবং এই দলের নেতারাও আগাগোড়া সন্ত্রাসী। বিএনপি ও দলটির সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে তাদের দিবাস্বপ্ন রুখে দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, আবু সাঈদ চাঁদের বক্তব্যে আরও প্রমাণিত হয়েছে ২০ দফা/১০ দফা বিএনপির লোক দেখানো দাবি। তাদের আসল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দেশ থেকে উৎখাত করে একাত্তরে তাদের পরাজয়ের বদলা নেওয়া।
সোমবার, ২২ মে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।
মিছিল শেষে আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
নেতৃবৃন্দ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ‌’সন্ত্রাসী’ আবু সাইদ চাঁদকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের ব্যবস্থা করার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে জেলা সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ দপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা আরমান আহমদ শিপলু, এাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি