গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে ট্রাক বোঝাই ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত December 3, 2021
গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে ট্রাক বোঝাই ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকবোঝাই ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব ৯ সিলেটের আওতাধীন সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘেরসড়ক বাজারে অভিযান চালায়।
র‌্যাব ৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানকালে একটি ট্রাকে থাকা ৫৮৪ বোতল ফেন্সিডিল জব্দ এবং গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো কাবিল হোসেন ওরপে আব্দুলহান্নান ও মো শাহীনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আলামতসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।