গোলাপগঞ্জ থেকে ৬১৬০ পিস ইয়াবাসহ ২ `মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত October 28, 2024
গোলাপগঞ্জ থেকে ৬১৬০ পিস ইয়াবাসহ ২ `মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৬ হাজার ১৬০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২৮ অক্টোবর/১২ কার্তিক) আনুমানিক সকালে সাড়ে ৯টায় উপজেলার দাড়ীপাতন চত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার এবং জকিগঞ্জ উপজেলার পীরেরচর গ্রামের মাখন মিয়া (৪৫, পিতা মৃত ইলিয়াছ আলী) ও গুটারগ্রামের সাবুল আহমদকে (৪০, পিতা মৃত মোতাহের আলী) গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।