গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী আ লীগ প্রার্থী এলিম চৌধুরী

প্রকাশিত June 15, 2022
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী আ লীগ প্রার্থী এলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বুধবার শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৬৭ হাজার ৫৫১টি। এরমধ্যে ৯২৪টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। বৈধ ৬৬ হাজার ৬২৭ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। অপর প্রার্থী মো সফিক উদ্দিনের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৭০৭। এই হিসেবে মনজুর কাদির শাফি চৌধুরী এলিম ৩৩ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়।