গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত September 28, 2019
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গাছ অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে বৃক্ষরোপণে সচেষ্ট হতে হবে।
শনিবার দুপরে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
পরিকল্পনা মন্ত্রী পরে অসচ্ছল পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেন।