গণমাধ্যম নয়-দুর্নীতি প্রতিরোধ করুন : ইমজা

প্রকাশিত May 18, 2021
গণমাধ্যম নয়-দুর্নীতি প্রতিরোধ করুন : ইমজা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণ্যিজ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার অবস্থান কর্মমূচি থেকে গণমাধ্যমের পরিবর্তে দুর্নীতি প্রতিরোধ করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনের সহ সভাপতি মঈন উদ্দিন মনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশীদ রেনু, কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, মাহবুবুর রহমান রিপন, শেখ আশরাফুল আলম নাসির, দ্বিগেন সিংহ, ইকবাল মুন্সি, সৈয়দ রাসেল, সাদিকুর রহমান সাকি, সজল ছত্রী, এস আলম আলমগীর, প্রত্যুষ তালুকদার, গোলজার আহমদ, শ্যামানন্দ শ্যামল, আবু বকর আলামিন, শফি আহমেদ, গোপাল বর্ধন, মাধব কর্মকার, নিরানন্দ পাল, মাঈদুল রাসেল, সোহাগ যাদু, অনিল পাল, দীপক বৈদ্য, শিকদার সেলিম, আনিস মাহমুদ ও মানাউবী শুভ।
বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে ৬ ঘণ্টা সচিবালয়ের মতো জায়গায় আটকে রেখে তার বিরুদ্ধে চুরির মামলা দায়েরে প্রমাণিত হয়, দুর্নীতিবাজ আমলারা সরকারের নিয়ন্ত্রণে নেই। তারা দেশ, জাতি ও সরকারের সঙ্গে প্রতারণা করছে।
বক্তারা অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকল দফতরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও রোজিনা ইসলামসহ সকল গণমাধ্যমকর্মীর নিরাপত্তার দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি